কাশফুল কে নিয়ে কখনোই বিশেষ কোনো আলোচনা হয়না I ইভেন, বাংলা সাহিত্যেও সেরম উল্লেখ যোগ্য কোনো কাশফুল কে নিয়ে স্তাবকতা শোনা যায়না I রবি ঠাকুরের উপর তাই আমার বেশ রাগ I উনি এত ফুলদের নিয়ে কাব্য রচনা করলেন আর কাশফুলের দিকে কি উনি চেয়েও দেখলেন না ? এটা কি উচিত হলো? উনি লিখলেন ক্যামেলিয়া নিয়ে, রডোডেনড্রন গুচ্ছ ও বাদ গেলো না, মাধবী লতা নিয়ে আর কাশফুল কিনা স্থান পেলো "আমাদের ছোট নদী" - সহজ পাঠে ? (একধারে কাশবন ফুলে ফুলে সাদা) I রবীন্দ্র গবেষকরা হয়তো বলতে পারবেন আরো কিছু রেফারেন্স পাওয়া যায় কিনা I কিন্তু আরো কোথাও কাশফুলের কোনো ছোট্ট ভূমিকা থাকলেই সেটা হাইলাইট কিন্তু হয়নি I
ইভেন, জীবনানন্দ দাস - যিনি জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের কথা লিখে গিয়েছেন, ইনফ্যাক্ট, ফণীমনসার ঝোপ ও বাদ দেন নি - উনি ও কি বাংলার রূপে কাশফুল কে দেখতে পেলেন না ?
তা যাই হোক - কবি শামসুর রাহমানের একটি কবিতাতে কিন্তু কাশফুলের উল্লেখ রয়েছে I
ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব,
তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব।
তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে,
ভেবেছিলাম আরো ক'দিন যাবে তোমার ফুটতে।
সবে তো এই বর্ষা গেল শরত এলো মাত্র,
এরই মধ্যে শুভ্র কাশে ভরলো তোমার গাত্র।
ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাড়টায়,
হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায়।
আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে,
দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে।
কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে,
সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে।
কাশফুলের আর একটি উল্লেখ যোগ্য এক্সাম্পল হলো - সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালিতে যখন অপু এবং দুর্গা ট্রেন দেখতে ছুটেযায় । এই আইকনিক সিন টাতে অপু যখন বললো - কোথায় এলাম রে ? সত্যজিৎ রায় সিনেমার লেন্সে পরিচয় করিয়ে দিলেন সারা পৃথিবীর দর্শকদের বাংলার এক অসাধরণ দৃশ্যের সাথে ।
কাশফুল এখনো আমাদের শহর নিউটউন (কলকাতা) তে দেখা যায় । রোজ সকাল এবং বিকেল এ যখন অফিসে এ যাই এবং ফিরি - ইচ্ছে করে Uber চালক কে বলি - একটু দাঁড়াবে ভাই ? - নীলাকাশের মাঝে কাশফুল দের আমায় দেখতে দাও ।
আমার খুব ইচ্ছে ছিল কাশফুল কে জায়গা করে দিতে আমাদের এপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতর I
ইনফ্যাক্ট, আমাদের যিনি মালি (ওকে আমি মনে মনে বনমালী বলি - নাম টা যেন পারফেক্ট হবে তাতে) - ওনাকে রীতিমতো রিকোয়েস্ট ও করেছিলাম কাশফুল এনে লাগাতে পুজোর আগে । আমি তো আর বোটানিস্ট নোই, তাই গাছপালার কমপ্লেক্সিটি তা তো বুঝতে পারি না । জানা গেলো - কাশফুল এরম ভাবে পুঁতে দিলে হয়না । ওর শেকড় গভীরে । তাই সে যেখানে ফুটবে সেখানেই থাকবে । অগত্যা, আমাদের বাগানে পুজোতে কাশফুল ফোটানো গেলো না ।
কাশফুল বাংলা সাহিত্য তে সেরম জায়গা না করে নিলেও - কাশফুল কিন্তু বাঙালির অন্তরে বাহিরে হৃদয় জুড়ে থাকে স্পেশিয়ালি পুজোর সময় । ঢাক, ধুনুচি, হৈ হুল্লোড়ের মাঝে হঠাৎ আমাদের থমকে দেয় যদি চোখে পরে কাশফুলের বন ।
শরৎ ঋতু তে যখন আকাশ নীল, ছেড়া মেঘ আনমনে ঘুরে বেড়ায় তখন সেই মেঘদের সাথে তাল মিলিয়ে কাশফুল খুশি হয়ে হয়ে ওঠে । স্নিগ্ধ সাদা মেঘের সাথে চলে কাশফুলের এক গভীর কথোপোকথন ।
কাশফুল পুজোতে ব্যবহৃত হয় না । কিন্তু তাতে তার কোনো বিষাদ নেই । কাশফুল মূর্তি পুজোর ধার ধারেনা - সে সমস্ত ধর্মের উর্ধে । মহাসিংহাসনে বসি, অসীম রহস্যমাঝে, নীরবে একাকী আপন মহিমানিলয়ে যদি কেও থেকে থাকেন হয়তো কাশফুল ফোটে তারই উদ্দেশে ।
শারদ শুভেচ্ছা,
সৌরভ
৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

Comments
Post a Comment