Skip to main content

Posts

Showing posts from September, 2022

এবং কাশফুল

কাশফুল কে নিয়ে কখনোই বিশেষ কোনো আলোচনা হয়না I ইভেন, বাংলা সাহিত্যেও সেরম উল্লেখ যোগ্য কোনো কাশফুল কে নিয়ে স্তাবকতা শোনা যায়না I রবি ঠাকুরের উপর তাই আমার বেশ রাগ I উনি এত ফুলদের নিয়ে কাব্য রচনা করলেন আর কাশফুলের দিকে কি উনি চেয়েও দেখলেন না ? এটা কি উচিত হলো? উনি লিখলেন ক্যামেলিয়া নিয়ে, রডোডেনড্রন গুচ্ছ ও বাদ গেলো না, মাধবী লতা নিয়ে আর কাশফুল কিনা স্থান পেলো "আমাদের ছোট নদী" - সহজ পাঠে ? (একধারে কাশবন ফুলে ফুলে সাদা) I  রবীন্দ্র গবেষকরা হয়তো বলতে পারবেন আরো কিছু রেফারেন্স পাওয়া যায় কিনা I কিন্তু আরো কোথাও কাশফুলের কোনো ছোট্ট ভূমিকা থাকলেই সেটা হাইলাইট কিন্তু হয়নি I  ইভেন, জীবনানন্দ দাস - যিনি জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের কথা লিখে গিয়েছেন, ইনফ্যাক্ট, ফণীমনসার ঝোপ ও বাদ দেন নি - উনি ও কি বাংলার রূপে কাশফুল কে দেখতে পেলেন না ?  তা যাই হোক - কবি শামসুর রাহমানের একটি কবিতাতে কিন্তু কাশফুলের উল্লেখ রয়েছে I  ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরো ক'দিন যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা ...

বৃষ্টি কে লেখা একটি চিঠি

প্রিয় বৃষ্টি, কলকাতাতে এবছর তোমার এবং শরতের মধ্যে যেন একটি নেগোশিয়েশন চলছে । আমার মনে হচ্ছে, তুমি যেন বলছ - আমি আর একটু থাকি? কিন্তু, শরৎ একরাশ সাদা মেঘের দল নিয়ে এসে জানাচ্ছে - না-না এবার আমাকে আসতে দাও । শরৎ তো শুধু অল্প কিছু দিনের জন্যই আসে । তুমি তো অন্য সময়েও আসতে পারো - এই সময়টা না হয় শরতকেই দিলে । শরৎ কালে বর্ষার সাথে কম্প্রমাইজটা ঠিক যেন ইচ্ছে করে না। বৃষ্টি তুমি এস প্রখর গরমে - তখন তো কেউ মানা করছে না। বৃষ্টি তুমি এস আষাঢ় মাসে - তখনি তো তোমার সময়। রবি ঠাকুর কত ভালো গান  লিখে গিয়েছেন তোমার জন্য -  “ওই আসে ওই  অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে ঘনগৌরবে নবযৌবনা বরষা শ্যামগম্ভীর সরসা।" শরৎ হচ্ছে অরুণ আলোর অঞ্জলির সময় । শোনো এই গানটি –“শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি॥ শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে” দেখ তো তোমার জায়গা ঐ গ্রীষ্মাবসানে । এখন নয় গো - ভাই বৃষ্টি। তাছাড়া শরৎ মানেই তো পুজো। পুরো বাঙ্গালী জাতি তো সারাবছর এই পুজোর কদিনের জন্যই অপেক্ষা করে থাকে। আমাদের মুখের দিকে চেয়ে অন্তত তোমার কি একটুও অনুশোচ...