Skip to main content

Posts

জীবনের প্রথম দুঃসাহসিক ভ্রমণকাহিনি

ট্রেনে চেপে যাচ্ছি সাগর দেখতে। হ্যাঁ , এই প্রথম ট্রেনে উঠেছি আমি। বয়স ? আড়াই , বড় জোর তিন। জানালা দিয়ে বাইরের বিশাল পৃথিবী দেখার সময় অবাক হয়েছিলাম কিনা , সে মনে নেই। তবে হঠাৎ মনে পড়ল — ছাঁকনি আনা হয়নি ! বেড়াতে যাওয়ার আগে মার সঙ্গে খুব সেমিনার বসেছিল — গচ্ছগছের সময় ছাঁকনি অবশ্যই নিতে হবে। কেননা সাগরের জলে নাকি লবণ আছে। তো , লবণটা ছেঁকে নিয়ে আসা যাবে না নাকি ? এই ভাবনায় বুঁদ হয়ে আছি , এমন সময় ট্রেনের এক লোক হেসে বলল — “ কোথায় যাচ্ছো ? পুরী ? খাবার পুরী ?” ভীষণ রাগ হলো মনে মনে। আমি কি এতই ছোট যে পুরীর নাম শুনলে শুধু খাবারের কথাই মনে আসবে ? শেষ পর্যন্ত পুরী পৌঁছনো গেল। কিন্তু সাগরের জল দেখে আশ্চর্যরকম নিরাসক্ত বোধ করলাম। এত জল ! এতটা দূর পাড়ি দিয়ে শুধু এই জল দেখার জন্য ? তার উপর সেই নোনা জলে নাকি সবাই মজা করে স্নান করবে ! আমার একেবারেই ভালো লাগল না। তাই সাগরকে চোখের কোণে ফেলে দিয়ে , মার কোলে চুপচাপ বসে রইলাম। কিন্তু সাগরও কম যায়...
Recent posts

এলেম নতুন দেশে

 কাজের সুবাদে আমি চলে এসেছি এক নতুন জায়গায়। নামটা অবশ্য একেবারে অচেনা নয়—সুনীল গঙ্গোপাধ্যায়ের “সেই সময়” পড়ে বহু আগেই এর সঙ্গে পরিচয় হয়েছিল। এখানে রয়েছে এক রাজপ্রাসাদ, যার নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ—উজ্জয়ন্ত । বুঝতেই পারছো, এ রাজ্য ত্রিপুরা, আর শহরটির নাম আগরতলা। ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক বহু পুরনো। মাণিক্য রাজবংশ কবিগুরুকে শুধু ভালোবাসতেনই না, নানা সময়ে আর্থিক সহায়তাও করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যখন গড়ে উঠছিল, তখন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য সহায়তার হাত বাড়িয়ে দেন কবিগুরুর প্রতি। রবীন্দ্রনাথের বহু নাটক ও সঙ্গীতনাট্য প্রথম মঞ্চস্থ হয়েছে এখানকার রাজদরবারেই। তিনি নিজেও একাধিকবার এসেছেন এই রাজ্যে। রবীন্দ্রনাথ ছাড়াও ত্রিপুরা নানা কারণে অনন্য। এখানকার অধিকাংশ মানুষ বাঙালি; তাই শহরটার আবহ বাংলারই এক সম্প্রসারিত রূপ বলে মনে হয়। দুর্গোৎসবের আয়োজন চলছে চারদিকে, প্যান্ডেল তৈরি হচ্ছে একের পর এক। তবে যেটা আমার কাছে নতুন অভিজ্ঞতা, তা হলো—প্যান্ডেলেই প্রতিমা গড়ে ওঠা। আমাদের অভ্যস্ত চোখে প্রতিমা গড়ে ওঠে কুমোরটুলিতে, আর নির্দিষ্ট দিনে সেটি পৌঁছয় ...

এবং কাশফুল

কাশফুল কে নিয়ে কখনোই বিশেষ কোনো আলোচনা হয়না I ইভেন, বাংলা সাহিত্যেও সেরম উল্লেখ যোগ্য কোনো কাশফুল কে নিয়ে স্তাবকতা শোনা যায়না I রবি ঠাকুরের উপর তাই আমার বেশ রাগ I উনি এত ফুলদের নিয়ে কাব্য রচনা করলেন আর কাশফুলের দিকে কি উনি চেয়েও দেখলেন না ? এটা কি উচিত হলো? উনি লিখলেন ক্যামেলিয়া নিয়ে, রডোডেনড্রন গুচ্ছ ও বাদ গেলো না, মাধবী লতা নিয়ে আর কাশফুল কিনা স্থান পেলো "আমাদের ছোট নদী" - সহজ পাঠে ? (একধারে কাশবন ফুলে ফুলে সাদা) I  রবীন্দ্র গবেষকরা হয়তো বলতে পারবেন আরো কিছু রেফারেন্স পাওয়া যায় কিনা I কিন্তু আরো কোথাও কাশফুলের কোনো ছোট্ট ভূমিকা থাকলেই সেটা হাইলাইট কিন্তু হয়নি I  ইভেন, জীবনানন্দ দাস - যিনি জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের কথা লিখে গিয়েছেন, ইনফ্যাক্ট, ফণীমনসার ঝোপ ও বাদ দেন নি - উনি ও কি বাংলার রূপে কাশফুল কে দেখতে পেলেন না ?  তা যাই হোক - কবি শামসুর রাহমানের একটি কবিতাতে কিন্তু কাশফুলের উল্লেখ রয়েছে I  ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরো ক'দিন যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা ...

বৃষ্টি কে লেখা একটি চিঠি

প্রিয় বৃষ্টি, কলকাতাতে এবছর তোমার এবং শরতের মধ্যে যেন একটি নেগোশিয়েশন চলছে । আমার মনে হচ্ছে, তুমি যেন বলছ - আমি আর একটু থাকি? কিন্তু, শরৎ একরাশ সাদা মেঘের দল নিয়ে এসে জানাচ্ছে - না-না এবার আমাকে আসতে দাও । শরৎ তো শুধু অল্প কিছু দিনের জন্যই আসে । তুমি তো অন্য সময়েও আসতে পারো - এই সময়টা না হয় শরতকেই দিলে । শরৎ কালে বর্ষার সাথে কম্প্রমাইজটা ঠিক যেন ইচ্ছে করে না। বৃষ্টি তুমি এস প্রখর গরমে - তখন তো কেউ মানা করছে না। বৃষ্টি তুমি এস আষাঢ় মাসে - তখনি তো তোমার সময়। রবি ঠাকুর কত ভালো গান  লিখে গিয়েছেন তোমার জন্য -  “ওই আসে ওই  অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে ঘনগৌরবে নবযৌবনা বরষা শ্যামগম্ভীর সরসা।" শরৎ হচ্ছে অরুণ আলোর অঞ্জলির সময় । শোনো এই গানটি –“শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি॥ শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে” দেখ তো তোমার জায়গা ঐ গ্রীষ্মাবসানে । এখন নয় গো - ভাই বৃষ্টি। তাছাড়া শরৎ মানেই তো পুজো। পুরো বাঙ্গালী জাতি তো সারাবছর এই পুজোর কদিনের জন্যই অপেক্ষা করে থাকে। আমাদের মুখের দিকে চেয়ে অন্তত তোমার কি একটুও অনুশোচ...